শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত-৪

বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত-৪

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় বাড়িতে ছাগল ঢোকায় দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় উপজেলা টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের হাওলাদার মার্কেটের সামনে ঘটনাটি ঘটে। আহতরা হলেন, আলো বেগম (৪০),আখি (২০),আব্বাস (৫০),ফাতেমা বেগম (৪১)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছেন। এদের মধ্যে আলো বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত আলো বেগমের মেয়ে আখি চৌধুরী বলেন, সোমবার বিকেলে  আমাদের ছাগল আব্বাসের বাড়িতে ঢুকে পড়লে ছাগলটিকে লাঠি দিয়ে পিটায়। এতে ছাগলটির বিভিন্ন স্থানে যখম হয় এবং পা ফুলে ওঠে ।

গতকাল রাত নয়টার দিকে ছাগলটিকে আনতে গিয়ে ছাগলটিকে কেন মারা হলো এ বিষয়ে আব্বাসকে জিজ্ঞেস করলে কথা কাটাকাটির একপর্যায়ে কোন কিছু বুঝে ওঠার আগেই আব্বাস তার স্ত্রী ফাতেমা, ছেলে সজীব আমার মাকে লাঠি দিয়ে মারতে থাকে।

মাকে বাঁচাতে এগিয়ে আসলে আমাকেও মারধর করে। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতাল ভর্তি করান। আমার ভাই সানি, বোন সাবিনা ঢাকা থেকে আজ সকালে আমাদের দেখতে হাসপাতালে আসলে আব্বাসের ছেলে সজীব ও রাজিব দ্বিতীয় দফায় আমাদেরকে মারধর করে।

আহত আব্বাস হাওলাদার বলেন, গতকাল রাতে আলো ও তার মেয়েকে নিয়ে ছাগলটি নিতে আসলে আমার স্ত্রী ফাতেমা বলেন ছাগলটি রাতে নেওয়ার দরকার নাই,  সকালে নিয়ে যাবেন। এতে তারা রাজি না ওই আমাদের গালাগালি করে ক্ষিপ্ত হয় আমার স্ত্রী ফাতেমা মারধর করে। আমার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসলে আমাকেও মারধর করে  আমার অন্ডকোষ চেপে ধরে তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি।

আজ সকালে হাসপাতালের নার্সের কাছ থেকে   আমার ছেলে সজিব বিছানার চাদর ও বালিশ আনতে গেলে। আলো বেগমের ছেলে সানি মেয়ে সাবিনা,আখি  মিলে আমার ছেলেকে মারতে থাকে। ডাক চিৎকার শুনে আমার ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে আমাকেও মারতে থাকে। এক পর্যায়  হাসপাতালের  মেঝেতে ফেলে  কিল ঘুষি ও লাথি মারে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, গতকাল রাতে আমি হোন্ডা যোগে বালিয়াতলী থেকে ইট বাড়িয়াতে শানু হাওলাদার দোকানের সামনে আসলে দেখি অনেক মানুষের জটলা। শুনি এখানে আলো বেগম ও আব্বাসের সাথে মারামারি হয়েছে।

রাস্তার উপর আলো বেগম পরে রয়েছে। শানু  হাওলাদার আমাকে বলে ওদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাও। আমি তাদেরকে নিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি করি। আজ সকালে হাসপাতালে মধ্যে আব্বাস ও আলো বেগমের মারামারি আবার ঘটনা ঘটে।

আমি উভয়পক্ষের লোকদের সরিয়ে দেই। পরিবেশ  শান্ত করার চেষ্টা করি। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, এই বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে  আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

১৬.০৪.২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD