শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বানারীপাড়ায় কলেজের অধ্যক্ষ দুর্বৃত্তদের হাতুড়িপেটায় গুরুতর আহত

বানারীপাড়ায় কলেজের অধ্যক্ষ দুর্বৃত্তদের হাতুড়িপেটায় গুরুতর আহত

Sharing is caring!

বরিশালের বানারীপাড়ায় দুর্বৃত্তদের হাতুড়িপেটায় সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ঝালকাঠির শাহ্ মাহমুদিয়া কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম তালুকদার (৫৮) গুরুতর আহত হয়েছেন।

(৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার থেকে মোটরসাইকেলে উপজেলার সলিয়াবাকপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

এসময় সলিয়াবাকপুর কমিউনিটি ক্লিনিকের অদূরে রাস্তায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে বেধরক হাতুড়িপেটা করেন।

এতে তার বাম পা ও মেরদন্ডসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়।

এদিকে কলেজ অধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় মো. নুরুল ইসলাম তালুকদারের ওপর বর্বর এ হামলার ঘটনায় কলেজ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

তারা অবিলম্বে তাঁর ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD