শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ার চাপলী বাজার সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আবদুল কুদ্দুস মারা গেছে। সে ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের সাহেব আলী হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার সকাল আটটার দিকে চাপলী বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন তিন মাথা সড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ধুলাসার ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ডের ইউপি সদস্য কবিরুল ইসলাম খলিফা জানান, আজ সকালে আবদুল কুদ্দুস মোটরসাইকেল নিয়ে গঙ্গামতি থেকে থেকে চাপলী বাজার আসার পথে আলীপুরগামী একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় কুদ্দুস অটোরিকশার নিচে চাপা পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

হাসপাতালে যাওয়ার পথিমধ্যে সে মারা যায়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

১০/০৪/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD