শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে নিয়ন্ত্রণহীন প্রাইভেট কারের ধাক্কায় আহত ১

বরিশালে নিয়ন্ত্রণহীন প্রাইভেট কারের ধাক্কায় আহত ১

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ভবনের গেটে আঘাত করে। এতে ভবনের দায়িত্বরত দারোয়ান মো. খলিলুর রহমান (৬০) গুরুতর আহত হন।

গাড়ি চালক কে ছাত্ররা আটক করে পুলিশে সোপর্দ করেছে কলেজ কর্তৃপক্ষ। রবিবার ১৬ ফেব্রুয়ারী রাত ৯ টায় সিএন্ডবি রোড কলেজ এভিনিউ রোডস্থ ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ ৩ নম্বর ভবনের গেটে এ দূর্ঘটনা ঘটে।

আহত মো.খলিলুর রহমান কে শেরে- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘাতক গাড়ির চালক মোঃ সাইফুল খন্দকার (২৪) বরিশাল কাউনিয়া থানাধীন বজলু রহমানের ছেলে বলে।জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যাক্তি জানান, গাড়িটি সিএন্ডবি রোডস্থ ‘খন্দকার মটরস এলপিজি’ কার রিপেয়ারিং সেন্টারের মালিকের ভাই মেকানিক মোঃ সাইফুল চালাচ্ছিল।

হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এর ৩ নম্বরের ভবনের গেটে গিয়ে সজোরে ধাক্কা দেয়।

এসময় গেটে থাকা দায়িত্বরত দারোয়ান মো. খলিলুর রহমান (৬০) গাড়ির নিচে চাপা পরে। এতে আহতের ২টি পা ভেঙে যায়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করায়। এ ব্যাপারে গাড়ি চালক সাইফুল জানান, আমি গাড়িটা চেক করে একটু ব্যাটারি সচল রাখতে গাড়িটা বের করি। কিন্তু গাড়িটা ঘুরিয়ে যাবার সময় হঠাৎ ব্রেক ফেল করে।

আমি সাথে সাথে গাড়ির চাবি বের করে ফেলি কিন্তু স্টায়ারিং হুইল লক হয়ে যায়। এতে আর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের গেটে গিয়ে ধাক্কা লাগে । কোতয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত।

ঢাকা মেট্রো গ ১২-৩৯২৬ নম্বরের প্রাইভেট কার ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD