শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কাফির বাড়ি পুড়িয়ে ফেলার ঘটনায় কলাপাড়া  থানায় মামলা

কাফির বাড়ি পুড়িয়ে ফেলার ঘটনায় কলাপাড়া  থানায় মামলা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও জুলাই আন্দোলনের সমন্বয়কারী নুরুজ্জামান কাফির বাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে এগারোটার দিকে কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কলাপাড়ায় থানায় এ মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান। জুলাই-আগষ্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহন এবং ধানমন্ডি ৩২ এ গুমের আস্তানা ধ্বংসে জনগনের সঙ্গে ফ্রন্টে থাকায় পরিকল্পিত ভাবে বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে বলে কাফি তার মামলায় উল্লেখ করেন।

কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, কাফির এ ঘটনায় একটি মামলা হয়েছে।কাফির ঘর পোড়ানোর বিষয়ে পুলিশি তদন্ত চলছে।

উল্লেখ্য মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বাহির থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির পিতা এবিএম হাবিবুর রহমান।

তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই ঘরে থাকা পরিবারের ৬ সদস্য দরজা ভেঙ্গে অক্ষত অবস্থায় বের হতে পেড়েছে। আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কাফির পিতা।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD