শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সরকারকে ৭ দিনের সময় দিলাম, বিচার না পেলে রাজপথে একা দাড়াবো……….. নুরুজ্জামান কাফি

সরকারকে ৭ দিনের সময় দিলাম, বিচার না পেলে রাজপথে একা দাড়াবো……….. নুরুজ্জামান কাফি

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

স্পষ্ট বলতে চাই। সাত দিন টাইম। যারা জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। নইলে ৭ দিন পরে রাজপথে একা দাড়াবো।

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তার পুড়িয়ে দেওয়া ঘরের ধ্বংসস্তুপের সামনে বসে কান্নজড়িত কন্ঠে আক্ষেপ করে একথা বলেন। বুধবার দুপুর ১২টায় পোড়া বাড়ির ধ্বংসস্তুপের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিপ্লব করে হাসিনা কে লড়াইছি। ৭ দিনের মধ্যে বিপ্লবী সরকারের ডাক দিমু।

ঘরের বাইরে থেকে দরজা আটকে আমার বাবা- মা, ভাই ভাতিজি সবাই কে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমিতো নতুন বাংলাদেশ গড়তে আন্দোলনেছিলাম। এবং ৩২ নম্বরে গিয়ে ফ্রন্টে ছিলাম। অথচ আমার এখন পুরো ঘরটা নাই।

আমার ঘরবাড়ি না থাকলে সাধারণ মানুষের কী অবস্থা হবে বলে প্রশ্ন করেন। কাফি আবেগপ্রবণ হয়ে বলেন, জীবন ঝুঁকি রেখে দুই বার কান্না শুনেছি বাবা-মায়ের।

১৬ জুলাই -৫ আগস্টে পালিয়ে থাকা অবস্থায় একবার , আর গতরাতে বসতঘর পুড়ে দেওয়ার পরে আরেক বার। এ সময় উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ গ্রামের অসংখ্য মানুষ জড়ো হন।

এর আগে নিজের ফেসবুক থেকে বেলা ১১টায় সংবাদ সম্মেলনের ডাক দেন তিনি। উল্লেখ্য, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের কাফির টিনশেড ঘরটিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নি সংযোগের এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিক গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘরটি ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

১২/০২/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD