শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কলাপাড়ায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জে অনৈতিক কাজে বাঁধা দেয়ায় গ্রামবাসীদের মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার শতশত নারী পুরুষ।

সোমবার বেলা ১১টায় নীলগঞ্জ ইউপির ঘুটাবাছা বাস স্টান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গ্রামবাসীরা বলেন, নীলগঞ্জের গামইরতলা গ্রামের ভূমিদস্যু গফফার মোল্লা, তার পুত্রবধু হাফিজা বেগম ও তাদের সহযোগী জালাল মীর এলাকার নিরীহ মানুষের জমি দখল করে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

সবশেষে সবার অজান্তে একটি ধর্ষণ মামলা দিয়ে দুই নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সান্টু, তার ছেলে  রাসেল ও ভাগনে রফিকুল ইসলাম, আঃ হক ও রুবেলকে  আসামী করে। অথচ এ বিষয়টি এলাকার কেউ জানে না। গ্রামবাসীদের অভিযোগ একজন মহিলাকে কিভাবে একই পরিবারের বাবা, ছেলে ও তিন ভাগনে ধর্ষণ করতে যায়।

মূলত  হয়রানী করতে এ মামলা দায়ের হয়েছে দাবি করে অবিলম্বে মামলা প্রত্যাহার ও গফফার বাহিনীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানান। সভায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এ বিষয়ে  গফফার মোল্লা বলেন, আমার রেকর্ডিও সম্পত্তি তারা দখল করে নিয়েছে। আমার বাড়ি প্রবেশ করে পুত্রবধূকে মারধর করেছে। এজন্য মামলা করেছি। এখন তারা আবার আমার বিরুদ্ধে মিথ্যা  ষড়যন্ত্র করছে। মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD