শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বউফলে একই পরিবারের তিনজন (মা-বাবা, ছেলে) ইয়াবাসহ গ্রেফতার

বউফলে একই পরিবারের তিনজন (মা-বাবা, ছেলে) ইয়াবাসহ গ্রেফতার

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের ৩জন (মা-বাবা,ছেলে) কে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশের একটি টিম। এসময় তাদের কাছ থেকে ২১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০জানুয়ারি) বেলা তিনটার দিকে কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড চৌকিদার বাড়িতে গোপন সূত্রের ভিত্তিতে বাউফল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত দলিল উদ্দিনের ছেলে নেছার উদ্দিন (৪৭) ও তার স্ত্রী সুমনা ইসলাম (৪৪) এবং তাদের সন্তান নাবিল ইসলাম শাওন (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, নেছার চৌকিদার ও পরিবারের সদস্যরা দীর্ঘদিন মাদক কারবারের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে নেছারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তাঁকে এবং তাঁর স্ত্রীকে তল্লাশি করে ২১০ পিচ ইয়াবা উদ্ধার করে।

এসময় ওই দম্পতিসহ তাঁর ছেলেকে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের ছেলের মাদক কারবারে সংশ্লিষ্টতার বিষয় নিশ্চিত হয় পুলিশ৷

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মাদকসহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে। প্রসঙ্গত, সম্প্রতি মাদকসহ গ্রেফতার নেছার উদ্দিনের নেতৃত্বে কালাইয়া বন্দরে মাদক বিরোধী মিছিল হয়েছিলো।

অন্যদিকে মাদকসহ গ্রেফতারের এই সংবাদ সংগ্রহ করতে গেলে পুলিশের বাধার মুখে পরে স্থানীয় সাংবাদিকেরা।

তারিখ-২০/০১/২৫ইং

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD