শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্থদের অবস্থান কর্মসূচি

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্থদের অবস্থান কর্মসূচি

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

ভূমি অধিগ্রহণকালীন প্রতিশ্রুতির বাস্তবায়ন, প্রকল্পের কারনে এলাকার জলাবদ্ধতা নিরসন ও পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও প্লান্ট ম্যানেজারের অপসারণ সহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদ্যসরা। রবিবার দুপুর তিনটায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রবেশ সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনী আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেস্টা করলে এসময়  উত্তেজনার সৃস্টি হয়।

এ সময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আন্দোলনের প্রধান সমন্বয়ক রবিউল আউয়াল অন্তর, শহিদুল ইসলাম, রেজাউল প্যাদা, আবু বক্কর সিদ্দিক, মেহেদী হাসান ইলিয়াস সহ আরো অনেকে। শহিদুল ইসলাম বলেন, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মানের সময় কর্মকর্তারা ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের যোগ্যতানুযায়ী চাকুরীসহ ক্ষতিগ্রস্তদের জীবনমান উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতি দেয়। কিন্তু দীর্ঘদিনেও তাদের দাবি বাস্তবায়ন করেনি বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীলরা।

রেজাউল প্যাদা বলেন, ক্ষতিগ্রস্ত পারি বারের সদস্যদের প্রকল্পে চাকুরীর প্রতিশ্রুতি থাকলেও প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম, প্লান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা অর্থ সুবিধার বিনিময়ে শুধুমাত্র সিরাজগঞ্জ, ভোলা, গোপালগঞ্জের লোকজনকে চাকুরী দিয়েছেন। প্রকল্পের কারনে একটি এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং অনাবাদি থাকছে।

ক্ষতিগ্রস্তদের দাবীর মুখেও তা নিরুসনে কোন উদ্যোগ নেয়নি। মেহেদী হাসান ইলিয়াস বলেন, প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম তার বান্ধবী দূর্নীিতর দায়ে অভিযুক্ত এবং গ্রেফতার সাবেক এমপি জান্নাত আরা হেনরির প্রতিষ্ঠান রাশ এন্টারপ্রাইজ, লাম এন্টারপ্রাইজ, ইরা এন্টারপ্রাইজ, সুরাইয়া এন্টারপ্রাইজ, সালাম এন্টারপ্রাইজকে এককভাবে সকল কাজ দিয়ে লুটপাট করেছে। যার ফলে ক্ষতিগ্রস্তরা উপেক্ষিত হয়েছে।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদের দাবী বাস্তবায়িত না হলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে অবস্থা কর্মসূচী দেয়ার হুশিয়ারি দেন বক্তারা।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD