শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় অধিগ্রহণকৃত জমির মূল্য পরিশোধসহ পূর্ণবাসনের দাবীতে সাংবাদিক সম্মেলন

কলাপাড়ায় অধিগ্রহণকৃত জমির মূল্য পরিশোধসহ পূর্ণবাসনের দাবীতে সাংবাদিক সম্মেলন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহণকৃত ভুমির মূল্য পরিশোধসহ পূর্ণবাসনের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

বুধবার বেলা এগারটায় কলাপাড়া রিপোর্টস ইউনিটতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ক্ষতিগ্রস্থ পারিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলার মরিচবুনিয়া এলাকার আবুল খান। এসময় উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্থ হোসনেয়ারা বেগমসহ পরিবারের সদস্যরা।

লিখিত বক্তব্যে আবুল খান বলেন, ২০১৪ সালে পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণ শুরু হয়। ২০১৮ সালে শুরু প্লান্টের নির্মান কাজ। অধিগ্রহনের শুরুতে অনেকের অত আমাদের জমি অধিগ্রহণ করা হয়।

কিন্তু গাছপালা, পুকুর, ঘরবাড়ির ক্ষতিপূরনের টাকা পরিশোধ করা হলেও অদ্যাবধি আমাদের পাচটি পরিবারের জমির মূল্য দেয়া হয়নি। এসব পরিবারকে আবাসনে পূর্ণবাসন করা হয়নি।

এনিয়ে প্লান্টের দায়িত্বশীল অফিসার, জেলা ভূমি অধিগ্রহণ শাখায় একাধিকবার ছুটে গেলেও কোন প্রতিকার মেলেনি। এখন পরিবার পরিজন নিয়ে রাস্তার পাশে ঝুপড়ি ঘরে বসবাস করছি। আবুল খান বলেন, আবাসনে খালি ঘর থাকা সত্ত্বেও আমরা প্লান্টের দায়িত্বশীল অফিসাররা আমাদের ঘর বরাদ্দ দিচ্ছেনা।

অথচ আবাসনে এমন অনেক পরিবার রয়েছে যারা দুটি ঘর দখল করে রেখেছে অপরভূক্তভোগী হোসনেআরা বেগম বলেন, স্বামীকে হারিয়েছি। ছেলে নেই। চার মেয়েকে বিয়ে দিয়েছি।

বাড়ি ঘর হারিয়ে একা রাস্তার পাশে খেয়ে না খেয়ে দিন পার করছি।
পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা জজ তালুকদার বলেন, অধিগ্রহণ ভূমি অধিগ্রহণ শাখার বিষয়।

বাড়িঘর হারা পরিবারের তালিকা শুরুতেই প্রস্তুত করা হয়েছে, তারাই পূর্ণবাসন পেয়েছেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD