শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশের দায়ে আটককৃত ৩১ ভারতীয় জেলেকে মুক্তি

বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশের দায়ে আটককৃত ৩১ ভারতীয় জেলেকে মুক্তি

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বাংলাদেশের জলসীমানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌবাহিনীর হাতে আটককৃত ভারতীয় ৩১ জেলেকে মুক্তি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের  প্রত্যার্পন চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহার করায় আদালতের নির্দেশে পটুয়াখালী জেলা কারাগার থেকে কোষ্টগার্ড দক্ষিণ জোনের কাছে এসব জেলেদের হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তিনি বলেন, দু’দেশের বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এস এস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেয়া হয়েছে। বর্তমানে তাদের কলাপাড়া থানায় পাঠানো হয়েছে।

কোষ্টগার্ড সেখান থেকে তাদের ট্রলার সহ ভারত-বাংলাদেশের জলসীমানায় নিয়ে ভারতের কোষ্টগার্ডের কাছে হস্তান্তর করবেন। এর আগে ১৫ অক্টোবর রাতে টহল চলাকালে  বাংলাদেশর জলসীমানা থেকে দুটি ট্রলিং ট্রলার সহ ভারতীয় এসব জেলেদের আটক করে বানৌজা শহীদ আখতার উদ্দিন জাহাজে কর্তব্যরত নৌবাহিনীর সদস্যরা।

এসময় ইলিশসহ বিভিন্ন প্রজাতির ৫০ মন সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

পরে আদালতের মাধ্যমে তাদের জেলা করাগারে প্রেরন করা হয়।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD