শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার ও ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন উদযাপন

কলাপাড়ায় মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার ও ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন উদযাপন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো শিক্ষকদের মান উন্নয়নে ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন করায় কেক কেটে উদযাপন করা হয়েছে। এসময় মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন হলরুম পায়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ’র উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় সংস্থার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এরিয়া ম্যানেজার যোসেফ ডায়াস-এর সভাপতিত্বে ও কলাপাড়া সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, সংস্থার মনিটরিং ও ইভালুয়েশন টিমের ম্যানেজার প্রসেনজিৎ মোল্লা।

অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ-এর কার্যক্রম ও মানসম্মত শিক্ষা বিষয়ক পরিচিতি, বিদ্যালয়ে শিশু বান্ধব পরিবেশ ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, শিশুর মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ, সুরক্ষার কৌশল ও সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে উপজেলার ডালবুগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের ৩৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ৭২ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা উন্মুক্তভাবে তাদের মতামত প্রকাশ করেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD