শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
সভাপতি মাসুম, সম্পাদক মাহাবুব।।  কলাপাড়ায় বাকশিস’র কমিটি গঠন

সভাপতি মাসুম, সম্পাদক মাহাবুব।।  কলাপাড়ায় বাকশিস’র কমিটি গঠন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস’র (সেলিম ভূঁইয়া) কমিটি গঠন করা হয়েছে। ১০ নভেম্বর (মঙ্গলবার) রাতে এ কমিটি গঠন করা হয়েছে। এর আগে একই দিন শেষ বিকালে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে বাকশিস’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বাকশিস (সেলিম ভূঁইয়া) আহবায়ক অধ্যাপক গোলাম রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বাকশিস সদস্য সচিব অধ্যাপক মোঃ ফারুক, যুগ্ম আহবায়ক অধ্যাপক নাসির উদ্দিন, অধ্যাপক মোঃ শফিকুল, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক মোশারেফ হোসেন, সভায় সভাপতিত্ব করেন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ সময় কলাপাড়ার সকল কলেজের প্রতিনিধি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শেষে পটুয়াখালী জেলা বাকশিসের  সদস্য  সচিব অধ্যাপক ফারুক হোসেন’র সঞ্চালনায় প্রস্তাব সমর্থন’র মাধ্যমে কলাপাড়া উপজেলায় ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি হয়েছেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক মুহাম্মদ মাসুম বিল্লাহ ,সাধারণ সম্পাদক কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হয়েছেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রদর্শক মো. আসাদুজ্জামান খান। আগামী ৩বছর এ কমিটি কাজ করবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

মোয়াজ্জেম হোসেন  কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD