শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় জাকির স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে সিকদার বাড়ি চ্যাম্পিয়ন

কলাপাড়ায় জাকির স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে সিকদার বাড়ি চ্যাম্পিয়ন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় জাকির স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ৯ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  সিকদার বাড়ি দল নাচনাপাড়া দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার(২২নভেম্বর) রাত ০৮টায় অনুষ্ঠিত সিকদার সড়ক(কালভার্ট) বালুর মাঠে সিথিল এন্টারপ্রাইজ ও সিকদার স্পোর্টস আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উদ্বোধন করেন কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিথিল এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার, মো.জসিম উদ্দিন সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সজল বিশ্বাস, ক্রীড়া পরিচালক জামাল উদ্দিন আকন, মো.হেলাল উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, লিটন সিকদার, তাজুল সিকদার,রাকিবুল হাসান হিরন, রাকিবুল সিকদার, সোহেল সিকদার এবং ফকরুল আলম। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

খেলা পরিচালনা করেন সাব্বির সিকদার ও সজল সিকদার। ধারাভাষ্য প্রদান করেন বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল এবং ইভান মাতুব্বর। টসে জয়লাভ করে সিকদার বাড়ি দল ব্যাটিং করে ১২৮ রান করে জবাবে নাচনাপাড়া দল সবকটি উইকেট হারিয়ে ১০৭ রানে অলআউট হয়। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নাচনাপাড়া দলের নিশাত। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিকদারবাড়ি দলের মো.অনিক।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD