রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
মহিপুরে নসিমনের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

মহিপুরে নসিমনের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

Sharing is caring!

কালাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি  :

পটুয়াখালীর মহিপুরে নলকূপের পাইপ বোঝাইবাহী নসিমন উল্টে চাপা পড়ে মিনারা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহিপুর থানার ধূলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত গৃহবধূ স্থানীয় বাসিন্দা ছগির হাওলাদারের স্ত্রী।

নিহত মিনারা বেগমের ফারজানা (৮) ও সাইমুন (৫) নামের দু’টি সন্তান রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ সকালে থালা বাসন ধৌঁত করার জন্য বাড়ির পাশের পুকুর ঘাটে বসেছিলেন ।

এসময় পাশের রাস্তা দিয়ে নলকূপের পাইপ বোঝাই নসিমন উল্টে তার গায়ের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে স্থানীয়রা পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি।

নিহত মিনারা বেগমের পরিবারের কোন অভিযোগ নাই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD