রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ

কলাপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ কলাপাড়া উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন হলরুমে(পায়রা) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নুরুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক বিদ্যালয়(চলতি দ্বায়িত্ব) মো.মনিরুজ্জামান খান, বাংলাদেশ চায়না টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মো.আবদুস সালাম, নাওভাঙ্গা সালেহিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো.জিয়াউল ইসলাম হাবিব, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রহিম এবং খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

এ সময় শিক্ষা সপ্তাহ-২০২৪ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পুরস্কার পাওয়া খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, এই ধরনের পুরস্কার পাওয়া যেকোন শিক্ষকের জন্যই সম্মানজনক।

প্রতিষ্ঠানের মানোন্নয়নে আমি আমার সবটুকু দিয়েই সর্বদা চেষ্টা করে থাকি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দ্বায়িত্ব) মো. মনিরুজ্জামান খান বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবছর আমরা চেষ্টা করেছি একটু ভিন্ন ধারায় অনুষ্ঠান করতে। আশা করছি ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, এই প্রাপ্তি আপনাদের প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধিতে যথেষ্ট অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD