রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় অধ্যক্ষকে অপসারনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কলাপাড়ায় অধ্যক্ষকে অপসারনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ বশির আহমেদের অপসারনের দাবিতে মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা এগারোটায় ধানখালী ইউনিয়নের কলেজ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ওই কলেজের শিক্ষার্থী ওমর তালুকদার, শান্ত, উজ্জল ও রাব্বি মোল্লাসহ আরও অনেকে। মানববন্ধন শুরুর আগে একদল দুর্বৃত্তরা তাদের বাঁধা প্রদান করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

ওই কলেজের শিক্ষার্থী ওমর তালুকদার জানান, আওয়ামীলীগের দোষর বশির আহমেদ ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছে। এখন তার অপসারন সময়ের দাবি। তাকে অপসারন করা না হলে আমরা কঠোর আন্দোলন করবো।

অপর শিক্ষার্থী রাব্বি মোল্লা বলেন, বশির স্যারের দর্নীতির শেষ নেই। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। আমার মানববন্ধন শুরু করার আগেই স্যারের সহযোগীরা আমাদের বাঁধা প্রদান এবং হামলা করেছে।

তারপরও আমরা মানববন্ধন করেছি। তাকে অপসারন না করা পর্যন্ত পর্যায়ক্রমে আমাদের আন্দোলন চলবে। এ বিষয়ে ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ বশির আহমেদ বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা এবং বানোয়াট।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

তারিখ:১৪.১১.২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD