সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
আ’লীগের সংসদীয় বোর্ডের সভা রোববার

আ’লীগের সংসদীয় বোর্ডের সভা রোববার

Sharing is caring!

অনলাইন ডেস্ক: আগামী রোববার (১১ নভেম্বর) আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল সাড়ে ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হবে।

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে শুক্রবার (৯ নভেম্বর) আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। যারা দলীয় মনোনয়নের জন্য আবেদন করবেন সংসদীয় বোর্ডের সভায় তাদের মধ্য থেকে প্রার্থী চূড়ান্ত করা হবে।

আগামী ১১ নভেম্বর সংসদীয় বোর্ডের ওই সভায় দলীয় প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া শুরু হবে। এর পর সংসদীয় বোর্ড ধারাবাহিকভাবে সভা করে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে দলটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD