রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরনে অনিশ্চয়তা

কলাপাড়ায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরনে অনিশ্চয়তা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় রাজনৈতিক দলের সমন্বয়হীনতায় খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ টাকা দরের জনপ্রতি ৩০ কেজি চাল বিতরন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে প্রায় ১০ হাজার উপকারভোগী পরিবারে।
খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ নিয়ে রাজনৈতিক দলগুলোর সমন্বয়হীনতায় ডিলার নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকায় উপকারভোগীদের মাঝে চাল বিতরনে এমন অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া ডিলারদের ডিলারশিপ বাতিলের দাবী জানায় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। ডিলারদের কয়েকজনের নামে মামলা হয়।
এছাড়া মামলা, হামলার ভয়ে আত্মগোপনে চলে যায় বিদ্যমান ডিলারদের অনেকে। ১৫ জন ডিলার ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যাগ করে। এতে উপকারভোগীদের মাঝে চাল বিতরনে সঙ্কট দেখা দেয়।
সূত্রটি আরও জানায়, বিদ্যমান ১৯ জন ডিলার ১০ হাজার ৯ শ’ ১৭ জন উপকারভোগীদের বরাদ্দকৃত চাল বিতরনের জন্য খাদ্য গুদাম থেকে উত্তোলন করে বিতরন করেছে।
বাতিল হওয়া বাকী ১৫ ডিলারশিপের জন্য খাদ্য অধিদপ্তরে আবেদন জমা দেয় বিএনপি ও  ইসলামী আন্দোলন বাংলাদেশের বেশ কয়েক জন। ডিলার নিয়োগ সম্পন্ন না হওয়ায় ৯ হাজার ২শ’ ৩৬ উপকারভোগী পরিবারের ৩০ কেজি করে ২৭৭.০৮০ মে. টন চাল উত্তোলন ও বিতরন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নুরুল্লাহ বলেন, ’বিদ্যমান ৩৪ ডিলারের মধ্যে ১৯ জন ডিলার তাদের বরাদ্দের চাল উত্তোলন করেছে। ১৫ জন ডিলার পদত্যাগ করায় আমরা ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি।
নির্ধারিত সময়ের মধ্যে ২৭ টি আবেদন জমা পড়েছে। খাদ্য বান্ধব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ডিলার নিয়োগ দেয়া হবে। আপাতত নিয়োগ কার্যক্রম স্থগিত আছে।’
উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি, কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, ’১৫ ডিলার নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে উপকারভোগীদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরন করা হবে।’

মোয়াজ্জেম হোসেন
২২-০৯-২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD