শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ঢাবিতে ছাত্রী পেটানো সেই ছাত্রলীগ কর্মীর শাস্তি চেয়ে কুয়াকাটায় মানববন্ধন

ঢাবিতে ছাত্রী পেটানো সেই ছাত্রলীগ কর্মীর শাস্তি চেয়ে কুয়াকাটায় মানববন্ধন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে আন্দোলনরত ছাত্রীদেরকে পেটানো সেই ছাত্রলীগ কর্মী রুবেলের সর্বোচ্চ শাস্তি চেয়ে তার নিজ এলাকায় রাস্তায় নেমেছে পটুয়াখালীর কুয়াকাটার সর্বস্তরের মানুষ।
শনিবার (১০ আগস্ট) শেষ বিকেলে কুয়াকাটা চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গন অধিকার পরিষদ, ছাত্রদল সহ স্থানীয় বেশ কয়েকটি সংগঠনের আয়োজনে তার শাস্তি চেয়ে মানববন্ধনে অংশ নেন কয়েক হাহার মানুষ।
জানা যায়, ওই ছাত্রলীগ নেতা পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী নাম মো. রুবেল খান। তিনি কুয়াকাটা পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সদস্য মো. নুরু খানের ছেলে। তিনি দীর্ঘদিন কুয়াকাটা পৌরসভার ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলা সংঘর্ষের পরেই এমন ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার ছবি ভাইরালের পরপরই নিজ এলাকার সাধারণ মানুষ ও সাবেক ছাত্রলীগ কর্মীরাও তার এই কাজের নিন্দা জানিয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কুয়াকাটার মানুষ হিসাবে তাঁরা লজ্জিত। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মারধর করা এবং স্বৈরাচারী সরকারের পেটুয়া বাহিনীর হয়ে কুয়াকাটা থেকে ঢাকায় গিয়ে ছাত্র-ছাত্রীদের মারধরের কারনে তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বনি আমিন সিফাত, কুয়াকাটা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি হানিফ গাজী সহ কয়েক শত ছাত্ররা উপস্থিত ছিলেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD