শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
রাঙ্গাবালীতে বালু খেকোদের ড্রেজারে হুমকির মুখে মুক্তিযোদ্ধাদের চর

রাঙ্গাবালীতে বালু খেকোদের ড্রেজারে হুমকির মুখে মুক্তিযোদ্ধাদের চর

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, পটুয়াখালী সংবাদদাতাঃ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বালু খেকোদের অবৈধ ড্রেজারে নিয়ন্ত্রনহীন বালু তোলার কারণে হুমকির মুখে পড়েছে মুক্তিযোদ্ধাদের চর।

ঘটনাটি ঘটেছে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা মৌজার পশ্চিম পাশে ও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশে সরকারের বরাদ্দকৃত মুক্তিযোদ্ধার চরে।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা বারেক মৃধা বলেন, চরলতা মৌজায় সরকার মুক্তিযোদ্ধার জন্য এই চরটি দিয়েছে। আমাদের এই চরের জমির পাশে নদীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালি কাটার ফলে নদী ভাঙ্গন শুরু হয়েছে।

অতি দ্রæত এ অবৈধ ড্রেজার বন্ধ না করা হলে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে আমাদের এই মুক্তিযোদ্ধার চর। তাই আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ে নিকট আমাদের চরটি বাঁচিয়ে রাখতে জোর অনুরোধ করছি। আমরা এর আগে রাঙ্গাবালী সহ বিভিন্ন জায়গায় মানবন্ধন করেছি এবং পরে আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের অফিস চত্বরে আবারো মানবন্ধন করেছি।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আ. সত্তার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ফজলুলল করিম, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী, আব্দুল মজিদ বলেন, আমাদের মুক্তিযোদ্ধাদের অসহায় পরিবারদের কে বাংলাদেশ সরকারের তরফ থেকে ১.৫ একর করে জমি বন্দবস্ত দেয়।

জায়গাটি মুক্তিযোদ্ধাদের চর নামে পরিচিত।

সেই চরের নিকটেই অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালি কেটে নিয়ে যায়।

আমাদের চরের জমির পাশ ঘেঁষে থ্রি স্টার নামে ড্রেজার সহ কয়েকটি ড্রেজার দিয়ে অবৈধ ভাবে দিনরাত বালি কাটার মহাযজ্ঞ চলছে।

এতে করে আমাদের জমি দিন দিন ভেঙে যাচ্ছে।

এ প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD