শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
গলাচিপায় তীব্র তাপদাহে মারা যাচ্ছে মাছ, বিপাকে চাষীরা

গলাচিপায় তীব্র তাপদাহে মারা যাচ্ছে মাছ, বিপাকে চাষীরা

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, পটুয়াখালী সংবাদদাতাঃ

দক্ষিনাঞ্চলের গত কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপদাহ চলছে।

এই তাপপ্রবাহের ফলে জন জীবনে বিপর্যয় নেমে এসেছে। গলাচিপা উপজেলা বিগত দিনে তাপদাহের জন্য পুকুর মাছ মরে ভেসে উঠেছে।

এতে চরম ক্ষতির মুখে রয়েছে শত শত চাষীরা। খাল নদী থেকে পুকুরে পানি দেয়ার চেষ্টা করা হচ্ছে।

উপজেলার গোলখালী ইউনিয়নের সুহুরী ১ম খন্ড এলাকার সুফিয়ান মৃধার ছেলে সাইফুল ইসলাম (৪০) জানান, ৬০ শতাংশ জমিতে পুকুর কেটে মাছ চাষ করে। তার পুকুরে রুই, কাতলা, সিলভার কার্প, বড় চিংড়ি মাছ চাষ করে আসছে।

কয়েক সপ্তাহে তীব্র তাপদাহে ও বৃষ্টির না হওয়ায় পুকুরের পানি কমে যাওয়ার গ্যাসের সৃষ্টি হয়েছে।

ফলে মাছগুলো গায়ে পচন দেখা দিয়েছে। এতে মাছ মরে ভেসে উঠছে। তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

একই রকমের ঘটনা ঘটেছে চর সুহুরীর তালেব প্যাদার সমিতি করা ৪টি পুকুরের মাছ। শনিবার সকাল থেকে মাছগুলো মরে ভেসে উঠা শুরু হয়েছে।

গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের খবির মৃধা ও জাফর মৃধা জানান, গরমে পুকুরে মাছ চাষে সমস্যা দেখা দিচ্ছে। পুকুরের পানি কমে যাওয়ায় দূর থেকে মেশিনের সাহায্যে পানি আনা হয়েছে।

বিরূপ আবহাওয়ার কারণে উপজেলার শত শত মাছচাষীরা উৎকন্ঠে রয়েছে বলে জানা গেছে।

গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী জানান, মাছ মারা যাবার খবর কোনো কৃষক জানায়নি।

তবে তীব্র তাপদাহে মাছ চাষীরা বিপাকে রয়েছে। দিনের বেলায় পুকুরে জাল টেনে তলদেশ থেকে গ্যাস বের করা, চুন লবন প্রয়োগ করা, পানি সেচের ব্যবস্থা করা সহ নানা পরামর্শ দেয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD