শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে দুর্গাসাগরে পুণ্যস্নানে নেমে কলেজছাত্রের মৃত্যু

বরিশালে দুর্গাসাগরে পুণ্যস্নানে নেমে কলেজছাত্রের মৃত্যু

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার দুর্গাসাগরে পুণ্যস্নানে নেমে মনদ্বীপ মন্ডল
(১৮) নামে এক কলেজছাত্র ডুবে মারা গেছেন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মাধবপাশা
দুর্গাসাগরে হাজারো পুণ্যার্থীর স্নানকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাধবপাশা দুর্গাসাগরের হাজারো পুণ্যার্থীর স্নান চলাকালে
মনদ্বীপ মন্ডল নিখোঁজ হয়।

আধা ঘণ্টা পর দেহ ভেসে উঠলে তাঁকে উদ্ধার করে শেবাচিম
হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মনদ্বীপের মৃত নিশ্চিত
করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম।

মনদ্বীপ বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি
বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাঁশতলা এলাকার ঘোষ বাড়ির বাসিন্দা সাগর
মন্ডলের ছেলে।

নিহতের মা চম্পা মন্ডল জানান, অষ্টমী পুণ্য স্নানোৎসবে পরিবারের সদস্যদের সঙ্গে
দুর্গাসাগর দিঘিতে গোসল করতে নামে মনদ্বীপ। একপর্যায় সকলের অগোচরে পানি
ডুবে নিখোঁজ হয় সে।

শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বর মেডিকেল অফিসার ডা. রফিকুল
ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ধারণা করা
হচ্ছে, মারা যাওয়ার পর তাঁর দেহ ভেসে ওঠে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD