শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে লঞ্চের পাখায় আটকেপড়া জাল ছাড়াতে গিয়ে জেলে নিখোঁজ, পা উদ্ধার

বরিশালে লঞ্চের পাখায় আটকেপড়া জাল ছাড়াতে গিয়ে জেলে নিখোঁজ, পা উদ্ধার

Sharing is caring!

বরিশালের কীর্তনখোলা নদীতে বরিশাল নৌ-বন্দরের পন্টুনে থামানো লঞ্চের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে গিয়ে কাটা পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের একটি কাটা পা উদ্ধার করা হয়েছে।

শরীরের অন্যান্য অংশ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল-াশি করছেন। সোমবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই জেলে হলো- আবেদ আলী (৩০) নগরের রসুলপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহরাব সর্দারের ছেলে।

সে বেঁদে স¤প্রদায়ের জেলে। জেলে আবেদের স্ত্রী রুমা জানান, স্বামী, সে ও ভাগিনা ইয়াসিনকে নিয়ে কীর্তনখোলা নদীর নৌ-বন্দর এলাকায় জাল ফেলেন। ¯্রােতের টানে জাল গিয়ে নৌ-বন্দরে থাকা বরিশাল-ঢাকা রুটের এমভি পারাবাত-১১ লঞ্চের ইঞ্জিনের পাখায় আটকে যায়। লঞ্চের পেছনে থাকা এক কর্মচারীকে বলে পাখা থেকে জাল ছাড়াতে যায় স্বামী আবেদ।

জাল ছাড়ানোর সময় ইঞ্জিন চালু দেয়। তখন কর্মচারীদের বললেও তারা বলে তাদের করার কিছু নেই।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লঞ্চের পাখায় কাটা পড়ে জেলে আবেদ নিহত হয়েছেন।

পাখায় কাটা পড়া একটি পা উদ্ধার করা হয়েছে।

বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে। নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডবিøউটিএ যৌথভাবে তল্লাশি করছে। ওসি জলিল বলেন, উদ্ধার করার পর পরিবারের সিদ্বান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পারাবাত লঞ্চের সুপারভাইজার মো. সেলিম জানান, লঞ্চের নিচে একজন জেলে জাল ছাড়াতে গিয়েছে কেউ বিষয়টি জানায়নি।

ঘাটে লঞ্চ সরানোর জন্য ইঞ্জিন চালু করে। দুর্ভাগ্যক্রমে এ ঘটনা ঘটেছে। চিৎকার শুনে বিষয়টি জানতে পেরে ইঞ্জিন বন্ধ করা হয়েছে। বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, খবর শুনে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ পাঠানো হয়েছে। তারা উদ্ধারের চেষ্টা করছেন। উদ্ধারের পর পরবর্তী সিদ্বান্ত নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD