রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় পর্যটকবাহী বাসে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে জরিমানা

কলাপাড়ায় পর্যটকবাহী বাসে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে জরিমানা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটায় আগত পর্যটকবাহী বিভিন্ন যানবাহন থেকে অতিরিক্ত টোল আদায়ের কারণে শেখ রাসেল সেতু ও শেখ জামাল সেতুর ইজারাদারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন।

শনিবার বেলা ১১টার দিকে পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এ জরিমানা করা হয়।

অতিরিক্ত টোল আদায় করা এই উভয় সেতুর ইজারাদার মেসার্স রফিক এন্টারপ্রাইজ যার স্বত্বাধিকারী মো. রফিকুল হাসান। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে তার সত্যতা পেয়ে শেখ রাসেল সেতুকে ২৫ হাজার ও  শেখ জামালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এই সেতু ২টিতে যাত্রীবাহি বাসের টোল ৯০ টাকা কিন্তু তাঁরা পর্যটকবাহী বাসগুলোকে টার্গেট করে ১৮০ টাকার ভাড়া আদায় করছে।

এমন অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘটনা সত্যতা পাওয়া যায়। পরে প্রাথমিকভাবে তাঁদেরকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে এমন অভিযোগ পেলে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD