শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পটুয়াখালীতে কিচেন মার্কেটে ভাগ্য ফিরেছে মেয়র মহিউদ্দিন এর লোকজনের ক্ষতিগ্রস্তদের মানবেতর জীবনযাপন

পটুয়াখালীতে কিচেন মার্কেটে ভাগ্য ফিরেছে মেয়র মহিউদ্দিন এর লোকজনের ক্ষতিগ্রস্তদের মানবেতর জীবনযাপন

Sharing is caring!

বিশেষ প্রতিনিধিঃ

পটুয়াখালী পৌর নিউমার্কেটে বেশির ভাগ স্টল বরাদ্দ পেয়েছে বহিরাগত লোকজন বঞ্চিত হয়েছে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা এর কারন মেয়র মহিউদ্দিন আহম্মেদ তার নিকটতম লোকজনদের সুবিধার্থে এসব স্টল বরাদ্দ দিয়েছেন।

সুত্রে, ২০২১ সালের ৬ অক্টোবর রাতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে পটুয়াখালী পৌর নিউমার্কেট বাজারে।

ক্ষতিগ্রস্থদের অভিযোগ কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে এ অগ্নিকান্ড ঘটায় মেয়র মহিউদ্দিন আহম্মেদ।

ওই আগুনে শতাধিক প্রতিষ্ঠান পুড়ে ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। পরিকল্পনা অনুযায়ী টানা ৩ বছর ধরে কিচেন মার্কেট নির্মান করে মেয়র।

ওই মার্কেটে স্টল বরাদ্দে ব্যয়ের তিন গুন টাকা ধার্য করা হয়েছে।

এরপর বরাদ্দ নিয়ে শুরু হয় মেয়রের স্বজনপ্রীতি। প্রকৃত ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা স্টল না পেলেও স্টল পেয়েছেন মেয়রের আপন ভাতিজা আদনান শাহারিয়ার আবিদ,চাচাতো ভাই মনির হোসেন, আওয়ামীলীগ নেতা শাহজালাল খান, জেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলামের স্ত্রী তাসলিমা পারভীন, মেয়রের রাজনৈতিক সহযোদ্ধা রেজাউল করিম সোয়েব, পৌরসভা খেয়া ঘাটের টোল আদায়কারী রাহাত, মেয়রকে সোনার নৌকার বিনিময়ে স্টল পেয়েছেন স্বচ্ছল ব্যবসায়ী সুভাস পাল, বড় মসজিদের ঈমাম মাওলানা আবু সাঈদসহ অনেকে।

এরমধ্যে পৌর পরিষদের ১২ জন কাউন্সিলর স্টল নিয়ে এসএম ফারক ও কাজল বরন দাস চরাদামে বেঁচে দিয়েছেন। এদিকে ঘর না পাওয়ার জেরে আওয়ামীলীগ নেতা শাহজালালের স্টলে তালা দিয়েছেন আরেক আওয়ামীলীগ নেতা এনায়েত হোসেন।

এছাড়াও স্টল পেয়েছেন মেয়রের উপদেষ্টা ফরহাদ জামান বাদল ,কাজী নাসরু তালকদার ও আবদুস সালাম আরিফ,কাচামাল ব্যবসায়ী আসলাম ব্যাপারী, পিএস এনামুল,বাসার কাজের লোক বেলালসহ অনেকেই। স্টল বরাদ্দ না পেয়ে প্রকৃত ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা এখন কেমন আছেন—— স্টল না পেয়ে এখনো একধিক ক্ষতিগ্রস্থরা মানবেতর জীবন যাপন করছেন।

র্দীঘ দিন কর্মহীন থেকে এসব পরিবার গুলো এখন দুর্দশায় দিন পার করছেন। তাহলে পৌর মেয়র কি নাগরিক সেবা দিয়েছেন নাকি তার নিজের লোকজনের সেবা দিয়েছেন এমন প্রশ্নে হতবাক পটুয়াখালীবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD