শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালের রূপাতলীতে বুফে রেস্তোরাঁয় আগুন, আহত ১

বরিশালের রূপাতলীতে বুফে রেস্তোরাঁয় আগুন, আহত ১

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল নগরের রূপাতলী এলাকায় আগুনে পুড়ে গেছে সুগারি পেস্ট্রি অ্যন্ড ডাইন বিস্ট্রো নামের একটি বুফে রেস্তোরাঁ।

এ ঘটনায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রী আহত হয়েছেন। শনিবার ২৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহতের ছাত্রীর সুমাইয়া আক্তার আইরিন।

তিনি বিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। রেস্তোরাঁর কর্মী মো. সোহেল জানান, প্রতি শনিবার (২৪শে ফেব্রুয়ারি) আমাদের রেস্টুরেন্টে বুফে খাবারের আয়োজন করা হয়।

আজও যে আয়োজন করা হয়েছিল। খাবার গরম রাখার জন্য পাত্রের নিচে আগুন দিয়ে রাখতে হয়। সে কাজ চলছিল। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় জোরে শব্দ হয়ে আগুন ছড়িয়ে পড়ে।

পাশে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

রেস্তোরাঁয় থাকা সবাই এ সময় বেরিয়ে যান। তিনি বলেন, খাবারের পাত্রে আগুন দেওয়ার কাজ করছিলেন আইরিন। তার হাত পুড়ে গেছে। রেস্টুরেন্টের সব মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি জানার চেষ্টা চলছে।

পেস্ট্রি অ্যন্ড ডাইন বিস্ট্রোর সহকারী পরিচালক জানান, আগুন জ্বালাতে স্পিরিট ব্যবহার করা হচ্ছিল। অসাবধানতাবসত সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তদন্তের পরে বলা যাবে।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেল্লালউদ্দিন আগুনের তথ্য নিশ্চিত করে বলেন, রূপাতলী হাউজিং লেন এলাকার নির্মাণাধীন একটি দশতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। বাকি তথ্য পরে বলা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD