শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালের রেমিট্যান্স যোদ্ধার আর্তনাত আমার তিন সন্তানের এখন কি হবে

বরিশালের রেমিট্যান্স যোদ্ধার আর্তনাত আমার তিন সন্তানের এখন কি হবে

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
মালয়েশিয়া প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মামুন খান মোবাইল ফোনে আর্তনাত করে
বলেছেন আমার নিস্পাপ তিন সন্তানের ভবিষ্যত এখন কি হবে।

কে তাদের দায়িত্ব নিবেন।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশে নারী নির্যাতনের আইন থাকলেও কেন পুরুষ
নির্যাতনের আইন হচ্ছেনা।

প্রবাসী মামুন খান বরিশালের হিজলা উপজেলার বদরপুর গ্রামের মৃত ফজলুল হক খানের
ছেলে।

তার যথাক্রমে-১০, ৮ ও ৬ বছরের তিনটি ছেলে রয়েছে।

মামুন খানের অভিযোগ,
কর্মের সুবাধে বিগত পাঁচ বছর পূর্বে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন।


সুযোগে তার স্ত্রী একই এলাকার আব্দুল মান্নান ফরাজীর মেয়ে তানজিলা বেগম
পরকীয়ায় জড়িয়ে পরে।

গ্রামের যুবকরা সম্প্রতি সময়ে হাতেনাতে তানজিলা বেগমকে
তার পরকীয়া প্রেমিক একইগ্রামের রাজ্জাক মুন্সির ছেলে ডালিম মুন্সিসহ আটক করে।

এনিয়ে স্থানীয়ভাবে ঘরোয়া শালিস বৈঠকে বিষয়টি সমাধান করা হয়।

ওইসময় তানজিলা
বেগম মুচলেকা দিয়েছে সে আর ডালিম মুন্সীর সাথে যোগাযোগ রাখবেন না।

এরপরেও
তারা পরকীয়া চালিয়ে যাচ্ছিলো।

প্রবাসী মামুন খান আরও জানান, গত একমাস পূর্বে তিনি ছুটিতে গ্রামে এসে
তানজিলার মোবাইল ফোনের একমাসের কললিস্ট উঠিয়ে দেখতে পান ডালিমের সাথে তার
স্ত্রী প্রতিদিন একাধিকবার যোগাযোগ করেছে।

এনিয়ে তাদের দাম্পত্য কলহ দেখা দিলে
তানজিলা জানায় তাকে ডালিম ফোন দিয়ে বিরক্ত করে।

পরে উত্যক্তের ঘটনায় তানজিলা
বাদি হয়ে হিজলা থানায় ডালিম মুন্সীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গত ১৫দিন পূর্বে তিনি (মামুন) মালয়েশিয়ায় যাওয়ার পর তানজিলা তার বাবার বাড়িতে
চলে যায়।

পরবর্তীতে থানায় গিয়ে ডালিমের বিরুদ্ধে তার পূর্বের দেওয়া লিখিত
অভিযোগ প্রত্যাহার করে নেয়।

অভিযোগে আরও জানা গেছে, পরকীয়ার ঘটনা ধামাচাঁপা দিতে উল্টো তানজিলা বেগম
বাদি হয়ে প্রবাসী স্বামী মামুন খান ও তার বড়ভাই আতাহার খানের বিরুদ্ধে বরিশাল
জেলা লিগ্যাল এইড অফিসারের (সিনিয়র সহকারী জজ) কাছে যৌতুকের দাবিতে
শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে একটি অভিযোগ দাখিল করেন।

একইসাথে ব্র্যাকের লিগ্যাল এইড মুলাদী অফিসে অনুরূপ আরো একটি অভিযোগ
দিয়ে প্রবাসীর পরিবারকে হয়রানী শুরু করেছেন।

তিন সন্তানের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন রেমিট্যান্স যোদ্ধা মামুন খান মোবাইল ফোনে
তার স্ত্রীর দুটি অভিযোগ সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ধসঢ়;ঘাটনের জন্য সংশ্লিষ্ট
উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি করেছেন।

প্রবাসীর অভিযোগের ব্যাপারে
তানজিলা বেগমের ব্যবহৃত মোবাইল ফোন (০১৩০৮-১২৪২০৯) ও ডালিম মুন্সীর ব্যবহৃত
মোবাইল ফোন (০১৭২১-০১৬৮২১) নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ
থাকায় তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD