শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশাল নগরী থেকে যুবককে তুলে নিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ৩

বরিশাল নগরী থেকে যুবককে তুলে নিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ৩

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ,
তুচ্ছ ঘটনার জের ধরে শাফায়েত হোসেন জিসান নামে ২২ বছরের এক যুবককে তুলে
নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই যুবকের বাবা জাহিদ
হাসান বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় একটি মামলা দায়ের
করেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার
পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার
করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তাররা হলেন কাউনিয়া থানাধীন এলাকার বাসিন্দা মেহেরাব, সোয়েব ও মামুন। তাদের
গ্রেপ্তারের সময় একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাতে কাউনিয়া থানাধীন রোকেয়া আজিম সড়কে
শাফায়েত হোসেন জিসানকে হত্যার চেষ্টায় মারধর ও ছুরিকাঘাত করা হয়। সেখান থেকে
তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর
আগে ভুক্তভোগী যুবককে নগরের কাউনিয়া হাউজিং এলাকা থেকে অটোরিকশা যোগে
অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তরদের বরাতে পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানিয়েছে, গত ৭ জানুয়ারি
ভোটের দিন ভুক্তভোগী জিসান ও গ্রেপ্তারকৃতরা নৌকা প্রতীকের হয়ে কাজ করেছেন। ওই
দিন খাবার নিয়ে তাদের মধ্যে দ্বন্ধ হয়। সেই দ্বন্ধের জেরে জিসানকে তুলে নিয়ে এ ঘটনা
ঘটানো হয়েছে বলে গ্রেপ্তাররা জানিয়েছেন।

এদিকে হত্যার উদ্দেশে অপহরণের অভিযোগে ভুক্তভোগীর বাবা জাহিদ হাসানের দায়েরকৃত
মামলায় গ্রেপ্তার তিনজনসহ মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ২/৩
জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD