রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বাংলাদেশের সামনে ৩২২ রানের লক্ষ্য দিলো উইন্ডিজ

বাংলাদেশের সামনে ৩২২ রানের লক্ষ্য দিলো উইন্ডিজ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : পরে ব্যাটিং করা দলের সামনে লক্ষ্যটা বেশ বড়ই বলা যায়। ইংল্যান্ডের মাটিতে ও কন্ডিশনে ৩২২ রানের লক্ষ্য অনেকটাই ধরা ছোঁয়ার বাইরে। অবশ্য বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টসে জিতে নিজেই নেন ফিল্ডিং। 

নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে উইন্ডিজ তোলে ৩২১ রান। বাংলাদেশকে এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে ৩২২ রান করে জয় পেতে হবে। যদিও প্রথম দিকেই ক্রিস গেইল আউট হয়ে ফেরার পর রান এতটা বড় হয়ে যাবে তা আন্দাজ করা যায়নি।

তবে বাংলাদেশের ইতিবাচক দিক বলা যায় শাই হোপকে সেঞ্চুরি করতে না দেওয়া। ব্যাট করছিলেন ৯৬ রানে। আর মাত্র ৪ রান করলেই সেঞ্চুরি তুলে নিতেন শাই হোপ। যা হতো বাংলাদেশের বিপক্ষে তার চতুর্থ সেঞ্চুরি। কিন্তু তার সেই আশা ভেঙে দিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

ব্যক্তিগত অষ্টম ওভারের শেষ বলে লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে হোপকে ফেরান মোস্তাফিজ। 

নিজের দ্বিতীয় স্পেলে ফিরেই উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে ফেরালেন মোহাম্মদ সাইফউদ্দিন। নিজের সপ্তম ওভারের চতুর্থ বলে হোল্ডারকে ফেরান ডানহাতি পেসার সাইফউদ্দিন। মাত্র ১৫ বল খেলে ৩৩ রান করা হোল্ডার ধরা পড়েন মাহমুদউল্লাহর হাতে।

দুর্দান্ত খেলতে থাকা শিমরন হেটমায়ার ও আন্দ্রে রাসেলকে ফিরিয়ে নিজের ৫০তম ম্যাচটি কিছুটা হলেও স্মরণীয় করে রাখলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। 

মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি তুলে ক্রমেই বাংলাদেশের জন্য ভয়ংকর হয়ে ওঠা হেটমায়ারকে তামিম ইকবালের হাতে ক্যাচ বানিয়ে নিজের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ফেরান মোস্তাফিজ। একই ওভারের শেষ বলে রানের খাতা খোলার আগেই ফেরান রাসেলকেও।   

নিজের দ্বিতীয় উইকেট হিসেবে নিকোলাস পুরানকে তুলে নিলেন সাকিব আল হাসান। এর আগে ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা অ্যাভিন লুইসকেও ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
ব্যক্তিগত সপ্তম ওভারের দ্বিতীয় বলে লুইসকে ফেরান সাকিব। ৩০ বলে ২৫ রান করে সৌম্য সরকারের হাতে সীমানায় ধরা পড়েন পুরান। এর আগে তৃতীয় ওভারের তৃতীয় বলে কুইসকে ফেরান সাকিব।

শুরু থেকেই কিছুটা আঁটসাঁট খেলছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। তারই ফল হিসেবে শূন্য রানেই ফিরলেন।

নিজের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই গেইলকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। ১৩ বল খেলে শূন্য রানে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান গেইল।

বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান। দুটি নেন সাকিব আল হাসান। 

বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কাউন্টি গ্রাউন্ড টনটনে নিজেদের বাঁচা মরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD