শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

Sharing is caring!

বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশ সদস্যসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকাল ১০টার দিকে বিমানবন্দর থানাধীন রহমতপুর বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১হাজার ৯শত ৯০ পিস ইয়াবা উদ্ধার করেন তারা। আটককৃতরা হলেন- বরিশাল জেলা পুলিশ সদস্য আসাদুজ্জামান আসাদ। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়েনের মাটিভাঙ্গা গ্রামের মজিদ মিঞার ছেলে। এর আগেও এই পুলিশ সদস্য মাদকসহ আটক হয়েছেন। সেই ঘটনায় বর্তমানে তিনি মাদক মামলায় ক্লোজ রয়েছেন। অপর আরেকজন হলেন- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাসুম (৪০)। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর ইশতিয়াক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে রহমতপুর বাস টার্মিনাল থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত একজন পুলিশ সদস্য ও অপরজন তার সহযোগী। তাদের দুজনের বিরুদ্ধেই একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন সাব-ইন্সপেক্টর ইশতিয়াক। ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, ১৯৯০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছি। তাদেরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিষয়ে আমরা সবসময়ই জিরো টলারেন্স, তাই এ বিষয়ে কোনো ছাড় নয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD