শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে ভারী বর্ষনে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক

বরিশালে ভারী বর্ষনে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ টানা দু দিন ধরে ভারী বর্ষনে তলিয়ে গেছে বরিশাল নগরীর বিভিন্ন সড়ক। সকাল থেকে বৃষ্টির পানি জমে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ৭৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বরিশাল নদী বন্দরে ১ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, সকাল থেকে ১৫-২০ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। কোথাও ৪০-৪৫ কিলোমিটার বেগেও বাতাস বইছে। তিনি আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাতে নগরীতে পানি জমার কথা না। নগরীর ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি জমতে পারে। এদিকে রাস্তায় পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছে পথচারীরা।

জলাবদ্ধতার কারণ হিসেবে নগর কর্তৃপক্ষকে দুষছেন নগরবাসী। তারা বলছেন, ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় পানি নামছে না। নগরীর নবগ্রাম রোডের বাসিন্দা রাকিব জানান, সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় নবগ্রাম রোডের এই সড়কটি।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। নগরীর গোরস্থান রোডের বাসিন্দা রিপন ইসলাম বলেন, এতো বৃষ্টি হয়েছে অথচ নদীতে পানি নেই।

কিন্তু বরিশাল নগরীর প্রধান প্রধান সড়কগুলো হাঁটু পানিতে তলিয়ে গেছে। এর মূল কারণ হচ্ছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভালো না। তা না হলে যে পানি জমেছে তা নেমে যেত। কিন্তু পানি নামতে পারছে না। এ ব্যাপারে জানতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসকে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD