সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
বরিশালে মার্কেটের ছাদে ওড়না প্যাঁচানো ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বরিশালে মার্কেটের ছাদে ওড়না প্যাঁচানো ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Sharing is caring!

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ উদয়ন স্কুলের সিটি কপোরেশনের মার্কেটের ছাদ থেকে এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ই সেপ্টেম্বর) দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য কিশোরী মেয়ের নাম রিয়া মনি (১৪)। সে নগরীর পলাশপুর এলাকার ৫ নম্বর মোহাম্মদপুরের সোহরাব মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সিটি কপোরেশনের মার্কেটের ছাদে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি ঝুলতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সংবাদ দাতাকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

তবে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD