সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
বরিশালে চুরি হওয়া ৪১টি মোবাইল ফোন মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

বরিশালে চুরি হওয়া ৪১টি মোবাইল ফোন মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

Sharing is caring!

বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে চুরি হওয়া ৪১টি মোবাইল ফোন মালিকদের ফিরিয়ে দিল, পুলিশ বিভিন্ন সময়ে হারানো বা চুরি হওয়া ৪১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে বরিশাল জেলা পুলিশ। হারানো মোবাইল ফিরে পেয়ে তারা সবাই খুব খুশি। মঙ্গলবার ২৯শে আগস্ট বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আইসিটি শাখা ও ডিবি পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেন বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। উদ্ধারকৃত ফোনগুলো মালিকের হাতে তুলে দেওয়ার সময় পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, এ সব ফোনগুলো জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছে থেকে উদ্ধার করা হয়েছে। কারণ যারা ফোনগুলো চুরি করেছে তারা বিভিন্নস্থানে বিক্রি করে দিয়েছে। তাই প্রকৃত চোর বা ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ৮ মাসে এ পর্যন্ত জেলা পুলিশ ১৬১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এ সব চোরাই সিন্ডিকেট ধরতে জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। দ্রুতই এই চোরাই সিন্ডিকেট ধরা পড়বে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। হারানো ফোন ফিরে পেয়ে বিএম কলেজের রসায়ন বিভাগের শিক্ষক অভিজিৎ সিকদার বলেন, কখনো ভাবিনি যে ফোনটা ফিরে পাবো। হারানো ফোন ফিরে পেয়ে খুব ভাল লাগছে। ফোনের চেয়েও ফোনের তথ্য, ছবি ও প্রয়োজনীয় ডকুমেন্টগুলো জরুরি। এজন্য বরিশাল জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ। বরিশালের কবির তার হারানো ফোন ফিরে পেয়ে বলেন, হারানোর পর ফোন ফিরে পাওয়ার আসা ছেড়ে দিয়েছিলাম। তবে পুলিশের সহায়তায় প্রায় দুই মাস পর হারানো ফোন ফিরে পেয়ে খুব ভালো লাগছে। এজন্য বরিশাল জেলা পুলিশকে ধন্যবাদ। হারিয়ে যাওয়া ফোনগুলো উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD