শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষক বরখাস্ত

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষক বরখাস্ত

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়নের কাইলানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) কে যৌন হেনস্তার দায়ে ওই বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এক সিদ্ধান্ত অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া ওই শিক্ষকের নাম রবি শংকর ঢালী (৪০)। তিনি শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের সুনিল চন্দ্র ঢালীর ছেলে এবং ওই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কান্তি হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী অভিভাবকদের দাবির মুখে ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

তবে প্রধান শিক্ষক লোক দেখানো কমিটি গঠন করে অভিযুক্ত শিক্ষককে বাঁচানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের।

ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক জানান, শিক্ষক রবি শংকর তাদের মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। এমনকি তার মোবাইল ফোনে যৌন হয়রানিমূলক এসএমএস পাঠাতেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগীর পরিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেন। কিন্তু বিদ্যালয়ের  প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে লোক দেখানো একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি প্রভাবিত হয়ে তদন্ত রিপোর্ট দেন।

এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সন্তোষ কুমার সমদ্দার, এর আগে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে শিক্ষার্থী অভিভাবকদের দাবির মুখে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের পরিস্থিতি উপলব্ধি করে এবং ওই শিক্ষককে ঘটনার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক জানান, তিনি ওই আপত্তিকর এসএমএসের সঙ্গে জড়িত নয়। তাকে হয়রানি করতে এমন অভিযোগ দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD