শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বজ্রপাতে যুবকের মৃত্যু

বজ্রপাতে যুবকের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুররে ইন্দুরকানীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. রিপন বেপারী (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগষ্ট)  সন্ধ্যায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের টেপসাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রিপন বেপারী ওই গ্রামের মৃত আব্দুল বারেক বেপারীর ছেলে।

মৃতের পরিবার ও স্থানীয়রা জানায়, ওই দিন  সন্ধ্যার  দিকে রিপন বেপারী তাদের বাড়ির পাশের নদী থেকে  মাছ ধরে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির
সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে রিপন বেপারী আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. নুর উদ্দিন   জানান,  ওই যুবককে  মৃত অবস্থায়  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য মো. নাছির উদ্দিন সেন্টু জানান, ওই যুবক পেশায় একজন জেলে। ওই দিন স্থানীয় নদীতে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, বজ্রপাতে ওই যুবকের মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD