শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বঙ্গোপসাগরে জেলে দুই ট্রলার ডুবি, উদ্ধার ২৮, ১ জেলে রবিউল নিখোঁজ

বঙ্গোপসাগরে জেলে দুই ট্রলার ডুবি, উদ্ধার ২৮, ১ জেলে রবিউল নিখোঁজ

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধীঃ

পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে ২৯ জেলেসহ এফবি জুবায়ের ও এফবি মুনিয়া নামের দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় রবিউল হাসান (২৯) নামের এক জেলে নিখোজ রয়েছে। শুক্রবার দুপুরে পায়রা বন্দর থেকে ২০-২৫ কিলোমিটার গভীর সাগরের পৃথক স্থানে এ ঘটনা ঘটে। নিখোজ রবিউল রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের রফিক মিয়ার ছেলে। এছাড়াও উদ্ধারকৃত জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে। ডুবে যাওয়া ট্রলার মালিক ইলিয়াস মৃধা জানান, ১৫ জন জে‌লে সহ আমার বোট গ‌ভীর সমু‌দ্রে ঝ‌ড়ের কব‌লে প‌রে। ১৪ জন জে‌লে‌কে উদ্ধার করা গে‌লেও ট্রলার এবং র‌বিউল ইসলাম না‌মে এক জে‌লে‌কে এখনও পাওয়া যায়‌নি। এদিকে ডুবে যাওয়া অপর ট্রলারের মালিক তু‌হিন প‌্যাদা জানান, তার ট্রলারটি ১৩জন জে‌লে সহ গ‌ভীর সমু‌দ্রে ঝড়ের কব‌লে প‌রে। জেলে‌দের সবাইকে উদ্ধার করা গে‌লেও ট্রলারটি উদ্ধার তরা সম্ভব হয়‌নি। এব্যাপারে মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাধারন সম্পাদক রাজা মিয়া জানান, দুপুরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি দুটি ডুবে যায়। এসময় পাশ্ববর্তী দুটি ট্রলার ২৮ জেলেকে উদ্ধার করলেও ইঞ্জিন রুমে থাকায় নিখোজ হয় রবিউল। আগামীকাল ট্রলার দুটি উদ্ধারে অভিযান শুরু করা হবে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD