শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩

বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ২৫ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয় সেখানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক বরিশাল মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ হাসান মোঃ শওকত আলী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরিশাল ডাঃ নূরুল আলম, এ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুস সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল, মোঃ আসাদুজ্জামান জেলা মৎস্য কর্মকর্তা বরিশালসহ মৎস্য কর্মকতার ও মৎস্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনায় জাতীয় মৎস্য সপ্তাহ ২৪ থেকে ৩০ জুলাই এর তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে বরিশাল জেলায় ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট বিতরন, প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। পরিশেষে ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD