রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বিশ্বকাপে পরিবার পাশে পাচ্ছেন না পাকিস্তানি ক্রিকেটাররা

বিশ্বকাপে পরিবার পাশে পাচ্ছেন না পাকিস্তানি ক্রিকেটাররা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: দেড় মাসের মতো সময় ধরে চলবে এবারের ক্রিকেট বিশ্বকাপ। লম্বা এই সময়ে সব দেশের ক্রিকেটাররাই চান পরিবারের সদস্যরা পাশে থাকুক। বাংলাদেশের ক্রিকেটাররা সেই সুযোগ পেলেও অনেকেই পাচ্ছেন না সেই সুযোগ।

প্রথমে না করে দিলেও পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে ক্রিকেটারদের পরিবারকে বিশ্বকাপে সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়। তবে শর্ত সাপেক্ষে। বিশ্বকাপ শুরুর ২১ দিন পর ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা যোগ দিতে পারবেন। 

তবে পাকিস্তানের ক্রিকেটাররা সে সুযোগও পাচ্ছেন না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক কথায় পরিবারকে নাকোচ করে দিয়েছে। পিসিবির নতুন পলিসিতে নিষিদ্ধ করা হয়েছে খেলোয়াড়দের স্ত্রী-সন্তানদের উপস্থিতি। তবে কেউ যদি ইংল্যান্ডে তার পরিবারের সদস্যদের রাখতে চায় সে ক্ষেত্রে ওই ক্রিকেটারকেই সকল খরচ বহন করতে হবে। সেক্ষেত্রেও শর্ত আছে পিসিবির। ক্রিকেটাররা যে হোটেলে থাকবেন সেখানে একই রুমে থাকতে পারবেন না পরিবারের কেউ।

লম্বা সফরে মানসিকভাবে শক্ত থাকার লক্ষ্যে যেখানে প্রায় সব দেশের ক্রিকেট বোর্ডই তাদের খেলোয়াড়দের অনুমতি দিয়েছে স্ত্রী-সন্তান তথা পরিবারের সদস্যের সঙ্গে নিয়ে থাকার। যাতে মানসিকভাবে তারা শক্ত থাকতে পারে ও মনোযোগের উপর বাড়তি চাপ না পরে সেখানে পিসিবি ভাবছে পরিবারের সদস্যরা সঙ্গে থাকলে মনোযোগ বিঘ্নিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD