শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর শাখার সম্মেলন-২০২৩ এর জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর ও বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

শনিবার ২১শে জানুয়ারি সকাল ১০টায় বরিশাল নগরীর শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শেষে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গভর্নর আক্তারুজ্জামান বাবুল, সিনিয়র ডেপুটি গভর্নর ডাঃ আনোয়ার ফরাজী ইমন, ডেপুটি গভর্নর মোস্তাক আহমেদ ভূঁইয়া, ডেপুটি গভর্নর কাজী আল-মামুন, ডেপুটি গভর্নর সৈয়দ আজমুল হক, ডেপুটি গভর্নর গোলাম কিবরিয়া মোল্লা।

আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর শাখার সভাপতি মোঃআবু মাসুম ফয়সাল। উক্ত সভার সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগরে নির্বাহী সাধারণ সম্পাদক হাদিছুর রহমান পান্না বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মিলন, বরিশাল মহানগর কমিটির সদস্য, ওয়ার্ড কমিটির ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা। এ সময়ে বক্তারা তাদের বক্তব্যে মানবাধিকার রক্ষায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD