বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কলাপাড়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কেন্দ্র ঘোষিত গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার ১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে  ৯টায় কলাপাড়া বিএনপির  দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়ে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দীন’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ  সম্পাদক এডভোকেট  হাফিজুর রহমান চুন্নু।

এসময় উপস্থিত ছিলেন  পৌর বিএনপির সাধারণ সম্পাদক  মুসা তাওহীদ  নান্নু মুন্সী, মহিপুর থানা বিএনপির  সাধারণ সম্পাদক এডভোকেট শাজাহান  পারভেজ, উপজেলা কৃষকদলের সভাপতি  আ.সালাম তালুকদার, উপজেলা শ্রমিকদল  সভাপতি গাজী মো.হারুন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হারুনর রশীদসহ নেতৃবৃন্দ।

বক্তারা দ্রব্য মূল্যের উর্ধবগতি সহ বিদ্যুতের মুল্য বৃদ্ধি করায় সরকারের তীব্র সমালোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD