রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার বেতাগী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইরতিজা হাসান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুনা গ্রামের সোনার বাংলা গ্রামের মো. বজলুর রহমানের ছেলে।

রোববার (৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে বাড়ির সামনে রাস্তার ওপর পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন ইরতিজা। এর পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বেতাগী সাব-জোনাল অফিসের জুনিয়র সহকারী প্রকৌশলী বিমল চন্দ্র শীল বলেন, সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD