রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
টমটমের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

টমটমের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার পাথরঘাটায় টমটমের (ইঞ্জিন ভ্যান) ধাক্কায় খাদিজা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইচটকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদিজা বেগম একই এলাকার হানিফ গাজীর স্ত্রী।

বৃদ্ধার ছেলে মামুন জানান, বাড়ি থেকে কিছুদূর যাওয়ার পর মল্লিক বাড়ির সামনে পাকা রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন মা। মুহূর্তেই ইট বহনকারী একটি টমটম পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা টমটমটি আটক করে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে টমটমটি আটক করা হয়। তবে চালক বা অন্য কাউকে পাওয়া যায়নি। মরদেহের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD