সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
সংবর্ধনা পেলেন পুলিশের ৯২ বীর মুক্তিযোদ্ধা

সংবর্ধনা পেলেন পুলিশের ৯২ বীর মুক্তিযোদ্ধা

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালে পুলিশ বাহিনীর ৯২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে বরিশাল জেলা পুলিশ।

রোববার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা পুলিশ লাইন্সের হলরুমে এ লক্ষ্যে পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে ফুলেল শুভেচ্ছা, শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস,এম আখতারুজ্জামান।

জেলা পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম-বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, জেলা কমিউনিটি পুলিশ ফোরামের সেক্রেটারি কে.এস মহিউদ্দিন মানিক-বীর প্রতীক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জেলা পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা বরিশাল জেলায় বসবাসরত ৯২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদেরকে জেলা পুলিশ, বরিশালের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD