সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। সোমবার (১২ ডিসেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে ৩০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা বিল ও খালে আগৈলঝাড়া থানা পুলিশের সহয়তায় অভিযানটি চালানো হয়। অভিযানে কাউকে আটক করা না গেলেও ৩০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে এসব জাল পুড়িয়ে নষ্ট করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান তরফদার প্রমুখ।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD