শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
অপহৃত দুই স্কুলছাত্রীকে উদ্ধার

অপহৃত দুই স্কুলছাত্রীকে উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের আগৈলঝাড়ায় অপহৃত দুই স্কুলছাত্রীকে উদ্ধার এবং এতে জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আলাদা দুটি মামলা হয়েছে।

উদ্ধারকৃত দুই স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষা শেষে মঙ্গলবার (৬ ডিসেম্বর) আদালতে হাজির করা হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে পাকুরিতা গ্রামের খগেন পান্ডের ছেলে জয় পান্ডে (২০) প্রায়ই বিভিন্ন কুপ্রস্তাবসহ প্রেমের প্রস্তাব দিত। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২ ডিসেম্বর ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে বড়মগড়া গোবিন্দ মন্দিরের সামনের সড়ক থেকে বখাটে জয় পান্ডে ও তার সঙ্গীরা মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে।

এ ঘটনায় অপহৃতার বাবা বাদী হয়ে জয় পান্ডেসহ তিনজনকে আসামি করে ৪ ডিসেম্বর আগৈলঝাড়া থানায় মামলা করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন অপহৃতা স্কুলছাত্রীকে সোমবার (৫ ডিসেম্বর)রাতে উদ্ধার করেছে। এসময় অপহরণকারী জয় পান্ডে (২০) ও তার দুলাভাই প্রেমানন্দ জয়ধরের ছেলে ঝন্টু জয়ধরকে (৪২) গ্রেফতার করা হয়।

অন্যদিকে উপজেলার মিতু সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের প্রলোভন ও কু-প্রস্তাব দিত পার্শ্ববর্তী উত্তর ধামুড়া গ্রামের মিন্টু মীরের ছেলে ইয়াসিন মীর (২৯)। এতে রাজি না হওয়ায় গত ৪ ডিসেম্বর সকালে স্কুলে যাওয়ার সময় রাস্তা থেকে বখাটে ইয়াসিন ও তার লোকজন তাকে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে।

সেই ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার আগৈলঝাড়া থানায় ইয়াসিনসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ অপহৃতা স্কুলছাত্রীকে সোমবার রাতে উদ্ধার করে। তবে, অপহরণে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা।

মঙ্গলবার সকালে অপহরণ মামলায় গ্রেপ্তার জয় ও ঝন্টুকে আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠিয়েছে। আর উদ্ধার হওয়া দুই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল ও জবানবন্দি দেওয়ার জন্য আদালতে  পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD