শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ডাকাতির ঘটনায় চুরির মামলা নিল পুলিশ

ডাকাতির ঘটনায় চুরির মামলা নিল পুলিশ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের উজিরপুরের শিকারপুর বন্দরে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) দিনগত রাতে উজিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন এজেন্ট ব্যাংক এশিয়ার স্বত্তাধিকারী জহিরুল ইসলাম।

তবে ডাকাতি নয়, চুরি উল্লেখ করে মামলা নিয়েছে থানা।

সোমবার (০৫ ডিসেম্বর) দুপুরে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ কামরুল হাসান জানান, ডাকাতি নয়, অজ্ঞাত ব্যাক্তিদের নামে চুরি মামলা দায়ের করেছে ভুক্তোভোগীরা। তদন্ত করে দোষীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

মামলার বাদী এজেন্ট ব্যাংক এশিয়ার স্বত্তাধীকারী জহিরুল ইসলাম বলেন, শনিবার গভীর রাতে আগ্নেয় ও ধারালো অস্ত্রে সজ্জিত ডাকাত দল বন্দরে প্রবেশ করে। পরে নিরাপত্তা প্রহরী ও পথচারী অন্তত ৯ জনকে বন্দরে বেঁধে রাখে। তারপর অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে তালা কেটে ডাকাতরা ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান, কনিকা, রিয়া ও আহম্মেদ জুয়েলার্সে প্রবেশ করে মালামাল এবং স্বর্ণালংকার লুট করেছে। পরে বন্দরের রুপালী ব্যাংকের শাখায় হানা দেয়। তখন ব্যাংকের মধ্যে থাকা নিরাপত্তা প্রহরী মেহেদির ডাক চিৎকার ও পুলিশকে খবর দিলে বাজারের আশে-পাশের লোকজন এসে পড়লে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা করেছি। তবে পুলিশ বলছে এটা চুরি তাই চুরি মামলা হিসাবে এজাহার দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD