শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে তিন দিনব্যাপী অগ্রহায়ণের মাহফিল শুরু

বরিশালে তিন দিনব্যাপী অগ্রহায়ণের মাহফিল শুরু

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমোনাইর তিন দিনব্যাপী অগ্রহায়ণের মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বাদ জুমা বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে অনুষ্ঠিত চরমোনাইর বার্ষিক মাহফিলের উদ্বোধনী বয়ানে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেন, চরমোনাই মাহফিল দুনিয়াবি উদ্দেশ্যে নয় বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে।

সুতরাং এখানে দুনিয়াবিকোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি নিন।

উদ্বোধনী অধিবেশনে চরমোনাই পীর আরও বলেন, যারা চরমোনাইতে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে
যায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্বভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে
দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলী হয়ে চরমোনাই থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিতে হবে।

পীর সাহেব চরমোনাই তাঁর উদ্বোধনী বয়ান শেষে মাহফিলের নিয়ম-কানুন সম্পর্কে স্পষ্ট বর্ণনা করেন।

চরমোনাই মাদরাসার মূল মাঠসহ দুইটি মাঠ নিয়ে অনুষ্ঠিত মাহফিলে মূল ৭টি বয়ান ছাড়াও অন্যান্য সময়গুলোতে চরমোনাই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাহফিলের নির্বাহী পরিচালক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, চরমোনাই  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হাজী সৈয়দ জিয়াউল করীম, শায়েখ ফজলুল করীম রহ. এর ভ্রাতা মাওলানা সৈয়দ নাসির আহমাদ কাওছারসহ দেশ-বিদেশের শীর্ষ ওলামায়ে কেরামরা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

মাহফিল এলাকায় শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ মুজাহিদ কমিটির পরিচালনায় বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী এবং নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।

চরমোনাইতে আসা মেহমানদের মধ্যে অসুস্থ ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, ২৮ ডিসেম্বরসোমবার সকাল ৮ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে চরমোনাইর তিন দিনব্যাপী মাহফিল শেষ হবে।

মাহফিলের দ্বিতীয় দিন সকাল ১০টায় স্টেজে জাতীয় ওলামা সম্মেলন এবং তৃতীয় দিন সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনের গণজমায়েত অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD