সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
ভোলায় স্কুলে আগুন,৩০ শিক্ষার্থী আহত

ভোলায় স্কুলে আগুন,৩০ শিক্ষার্থী আহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভোলার চরফ্যাশন উপজেলায় চরফ্যাশন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের বৈদ্যুতিক মিটার থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। এসময় বিদ্যালয়ের কক্ষে আটকা পড়ে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের দ্বিতীয় তলার গ্রিল ভেঙে শিক্ষার্থীদের উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলছিল। হঠাৎ বিদ্যালয়ের বৈদ্যুতিক মিটার থেকে আগুন লাগলে পুরো বিদ্যালয় ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এতে  শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় দোতলার বারান্দার গ্রিল ভেঙে শিক্ষার্থীদের উদ্ধার করে নিচে নামিয়ে আনে এবং আগুন নেভায়। এ ঘটনায় হুড়োহুড়িতে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অভিভাবকরা বাড়ি নিয়ে গেছেন। ঘটনার সময় বিদ্যালয়ে ১২০০ শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন শিক্ষকরা।

খবর পেয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান, পৌর মেয়র এম মোরশেদ ও শিক্ষা কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন জানান, তিনি আগুন লাগার সময় শ্রেণিকক্ষে ছিলেন। আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করে। তবে শিক্ষার্থীরা ভালো আছে, গুরুতর আহত হয়নি কেউ। তবে দৌড়াতে গিয়ে কয়েজন পড়ে হাত-পায়ে সামান্য ব্যথা পেয়েছে।

চরফ্যাশন ফায়ার সর্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের সময় তারা বিদ্যালয়ের কাছাকাছি ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের কাটআউট খুলে ফেললে আগুন নিভে যায়। দোতলার সিঁড়ির গোড়ায় আগুন লাগায় দোতলায় থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে দোতলার গ্রিল ভেঙে তাদের উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক বিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হয়নি। বিদ্যালয়ে প্রায় এক হাজার শিক্ষার্থীর মধ্যে সবাই সুস্থ আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD