রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
পটুয়াখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন:  পটুয়াখালীর কলাপাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়। মেলায় ২০ টি স্টলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক তাদের উদ্ভাবন ও বিভিন্ন সরকারী অফিস অনলাইনে তাদের ডিজিটাল কার্যক্রম তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো.নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, এনজিও প্রতিনিধিগণ এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD